পাঁচবিবিতে ছাত্রদলের মতবিনিময় সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০ আগষ্ট, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার উচাই জেরকা সিং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ সাকের আলী আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য কন্ঠশিল্পী, ভাস্কর্য ও কারুশিল্পী এম আই মিঠু, যুবদল মোঃ আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন ও সম্পাদিকা মোছাঃ গুলশান আরা গ্যালিন সহ অনেকেই।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































